২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা ত্রাণ প্রদানে কোনো বাধা নয়: মনজুরুল আহসান

বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, জরুরি অবস্থা ত্রাণ প্রদানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি। বরং কোনো কোনো স্থানে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, জরুরি অবস্থা ত্রাণ প্রদানের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেনি। বরং কোনো কোনো স্থানে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিগত দশ দিনের ত্রাণ তৎপরাতা চালানোর অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পার্টির 'ত্রান তৎপরতা সম্বনয় সেল' চালু করে মনজুরুল আহসান বলেন,"দেশের ভয়াবহ বন্যায় দলমত নির্বিশেষে সকল মানুষকে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সহিদুল