২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বন্যার্তদের জন্য চারটি লঙ্গরখানা খোলা হচ্ছে

বন্যার্তদের জন্য শনিবার থেকে সিরাজগঞ্জে চারটি লঙ্গরখানা খোলা হচ্ছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

সিরাজগঞ্জ, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার্তদের জন্য শনিবার থেকে সিরাজগঞ্জে চারটি লঙ্গরখানা খোলা হচ্ছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, "পৌর এলাকার হোসেনপুরের নর্থবেঙ্গল নার্সিং হোমে একটি, সদর উপজেলার খোকশাবাড়ী এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটে একটি এবং কাজীপুর উপজেলায় দুটি লঙ্গরখানা খোলা হবে। জেলা প্রশাসনের সহায়তায় এসব লঙ্গরখানায় শনিবার থেকে বন্যা দুর্গতদের মধ্যে প্রতিদিন তিনবেলা রান্না করা খাবার সরবরাহ করা হবে। প্রসঙ্গত, এবারের বন্যায় সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলাই প্লাবিত হয়। এরমধ্যে সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১২৩ ঘ.