চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর আহমদ ও তার সহযোগী মোজাহের আলমকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর্জা মোহাম্মদ আইয়ুব আলী বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
তাদের দুজনকে অস্ত্র রাখার দায়ে ১৫ বছর এবং গুলি রাখার দায়ে আরো সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিউল আজম মজুমদার জানান, "আদালত দুটি সাজা একসঙ্গে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। কারাগারে আটক জাফর চেয়ারম্যানের সাজা ধরা পড়ার দিন থেকে কার্যকর হবে। অন্যদিকে মোজাহের আলম পলাতক থাকায় তার সাজা কার্যকর হবে ধরা পড়ার পর থেকে।"
মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের ১৪ জানুয়ারি ১৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান ও ১৬ রাউন্ড বন্দুকের গুলিসহ ওই দুই আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
চলতি বছরের ১২ ফেব্র"য়ারি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে এ রায় দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/জেকে/২৩৪৪ ঘ.
bdnews24