২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক খাদে, ৪ জন নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মালিহাতা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে ডুবে গেছে। দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ট্রাকের চার যাত্রী। এ ঘটনায় আহত ১০ যাত্রীর মধ্যে নয় জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মালিহাতা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে ডুবে গেছে। দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ট্রাকের চার যাত্রী। এ ঘটনায় আহত ১০ যাত্রীর মধ্যে নয় জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক কামাল পাশা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতায় সিলেটগামী অতিরিক্ত রড ও কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদের পানিতে পড়ে যায়। তিনি জানান, দমকল বাহিনীর ডুবুরিরা ট্রাকের ভিতরে আটকে থাকা মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ট্রাকের যাত্রী বাচ্চু মিয়া জানান, তাদের সঙ্গী চার জন নিখোঁজ রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৫১ ঘ.