২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় খুলনায় দুইজনের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় সংবাদের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি উদয় চক্রবর্তী ও হোমিও চিকিৎসক মণ্ডলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

খুলনা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় সংবাদের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি উদয় চক্রবর্তী ও হোমিও চিকিৎসক মণ্ডলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। জেলা অপরাধ দমন (দ্রুত বিচার) আদালতের বিচারক মো. কামাল হোসেন বুধবার এ রায় দেন। রায়ে উদয় চক্রবর্তীকে চার বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং পঙ্কজ মন্ডলকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও তিন মাসের করাদণ্ড দেওয়া হয়। একই মামলার অন্য দুই আসামি ইত্তেফাক প্রতিনিধি জিএম আব্দুস সালাম ও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন এর প্রতিনিধি শেখ সিরাজুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ জুন দুপুরে ডুমুরিয়া উপজেলা সদরের শঙ্খ সিনেমা হলের সামনে মাছ ব্যবসায়ী বাবর আলী গাজীর কাছ থেকে এক হাজার টাকা চাঁদা নেওয়ার সময় যৌথবাহিনীর সদস্যরা উদয় চক্রবর্তী ও পঙ্কজ মণ্ডলকে আটক করে। এরপর গ্রেপ্তারের কারণ জানতে যৌথবাহিনী ক্যাম্পে গেলে সাংবাদিক জিএম আব্দুস সালাম ও সিরাজুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩০ ঘ.