২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিফোন স্থানান্তর চার্জ এক থেকে দুই হাজার টাকা কমেছে

ডিজিটাল টেলিফোন স্থানান্তরের চার্জ এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত কমিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল টেলিফোনের মাসিক লাইন রেন্টও কমানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল টেলিফোন স্থানান্তরের চার্জ এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত কমিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল টেলিফোনের মাসিক লাইন রেন্টও কমানো হয়েছে। বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। বিবরণীতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় শহর অথবা মাল্টি এক্সচেঞ্জ এলাকার জন্য টেলিফোন স্থানান্তরের চার্জ এক হাজার টাকা কমিয়ে দেড় হাজার টাকা, অন্যান্য বিভাগীয় ও জেলা শহরের এক্সচেঞ্জের জন্য দেড় হাজার টাকা কমিয়ে এক হাজার টাকা এবং উপজেলা ও গ্রোথ সেন্টার পর্যায়ে দুই হাজার টাকা কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ চার্জ আগে সব এলাকায় আড়াই হাজার টাকা ছিল। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এলাকার ডিজিটাল ল্যান্ড টেলিফোনের মাসিক লাইন রেন্ট চার্জ ১৫০ টাকাই বহাল থাকবে। তবে অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের এক্সচেঞ্জ এলাকায় এই চার্জ ৫০ টাকা কমিয়ে ১০০ টাকা ও উপজেলা ও গ্রোথ সেন্টার পর্যায়ে ১০০ টাকা কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ আগস্ট থেকে নতুন এসব হার কার্যকর হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২০৫৬ ঘ.