২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৪

বরগুনা শহরের বঙ্গবন্ধু সড়কের চোখের আলো নামে একটি চশমার দোকান থেকে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাদের পুলিশে তুলে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

বরগুনা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বরগুনা শহরের বঙ্গবন্ধু সড়কের চোখের আলো নামে একটি চশমার দোকান থেকে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। পরে তাদের পুলিশে তুলে দেওয়া হয়। বরগুনা থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃতদের কাছে থেকে বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে। দাওয়াতি কার্যক্রম চালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার হিউলিবুনিয়া গ্রামের আবদুল আউয়াল (১৭), আমতলী উপজেলার বগী গ্রামের বশির উদ্দিন (২৫), বরিশাল সদরের রহমতপুর এলাকার মোজাম্মেল হোসেন হাওলাদার (৩৮) ও উজিরপুরের কালিহাটা গ্রামের সুজন (২৭)। তারা বরগুনার আমতলী সড়কের কুট্টি দারোগার বাসায় থেকে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল বলে পুুলিশ জানিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৪ ঘ.