জয়পুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পুরানাপৈল ইউপির ওয়াপদা এলাকায় বুধবার দুপুরে বাসের গেটে ঝুলে থাকা এক যাত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা গেছেন।
র্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর শাহ আলী জানান, দুপুর ১টার দিকে হিলি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সাক্ষর ডিলাক্সের গেটে ঝুলে থাকা শহিদুল দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শহিদুলের বাড়ি পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামে।
দুর্ঘটনার পর বাস ও এর চালককে আটক করেছে র্যাব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬০১ ঘ.
bdnews24