পটুয়াখালী, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মটিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি শাটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই অস্ত্র উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সহ অধিনায়ক খাইরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন সিকদার এর বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি বুধবার সকালে সদর থানায় জমা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৬ ঘ.
bdnews24