২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পৌর চেয়ারম্যান ও প্রকৌশলী আটক

লালমোহন পৌরসভার চেয়ারম্যান এনায়েত কবির ও সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন আরজুকে মঙ্গলবার আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ভোলা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লালমোহন পৌরসভার চেয়ারম্যান এনায়েত কবির ও সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন আরজুকে মঙ্গলবার আটক করেছে নৌবাহিনী। দুর্নীতি ও সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চরফ্যাশন নৌকন্টিনজেন্টের কমান্ডার শহীদুল হক। দুপুরে পৌরসভা কার্যালয় থেকে তাদের আটক করা হয়। শহীদুল হক বলেন, "তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন এবং সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। দুজনকেই কন্টিনজেন্ট দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৮৪৪ ঘ.