২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা গীতিআরার

শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী মঙ্গলবার রাজবাড়িতে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন তিনি। তিনি বন্যা মোকাবেলায় প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

রাজবাড়ি, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী মঙ্গলবার রাজবাড়িতে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন তিনি। তিনি বন্যা মোকাবেলায় প্রশাসন ও সেনাবাহিনীর পাশাপাশি সুশীল সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান। সকালে রাজবাড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, "দুর্যোগ মোকাবেলায় আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে।" দুর্গত এলাকায় নারী ও শিশুদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন উপদেষ্টা। বন্যার সুযোগে দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক তৌহিদা বুলবুলের সভাপতিত্বে ওই সভায় সেনা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। উপদেষ্টা পরে শহরের বেড়াডাঙ্গা মসজিদ কাউন্সিলের উদ্যোগে একটি আশ্রয় কেন্দ্রে বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি ভরাট ইউনিয়নে বাঁধে আশ্রয় নেওয়া লোকদের মধ্যে ত্রাণ বিতরণ এবং তাদের খোঁজ খবর নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০১ ঘ.