২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে ইউএনএফপিএ

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) দেশের দুইটি সিটি করপোরেশন ও দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালনাধীন মাতৃসদন কেন্দ্রের জন্য চারটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। স্থানীয় সরকার বিভাগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অ্যাম্বুলেন্স সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, স্থানীয় সরকার সচিব সফররাজ হোসেন এবং ইউএনএফপিএ'র আবাসিক প্রতিনিধি আর্থার আরকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) দেশের দুইটি সিটি করপোরেশন ও দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালনাধীন মাতৃসদন কেন্দ্রের জন্য চারটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। স্থানীয় সরকার বিভাগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অ্যাম্বুলেন্স সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, স্থানীয় সরকার সচিব সফররাজ হোসেন এবং ইউএনএফপিএ'র আবাসিক প্রতিনিধি আর্থার আরকেন। আরবান হেলথ কেয়ার প্রকল্পের আওতায় দেশের ছয়টি সিটি করপোরেশনের জন্য নয়টি এবং উন্নয়ন সহযোগী বেসরকারি সংস্থাগুলোর মাতৃসদন কেন্দ্রের জন্য ৩৩টি অ্যাম্বুলেন্স বিতরণ কর্মসূচির আওতায় এসব অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়। চাবি হস্তান্তর শেষে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, এসব অ্যাম্বুলেন্স রোগীদের কল্যাণে সার্বক্ষণিক ব্যবহার হবে। তিনি বলেন, নগরসমূহে ঘনবসতি ও দরিদ্র জনগোষ্ঠীর আধিক্য মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচিকে আরো চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সরকারের একার পক্ষে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় মন্তব্য করে তিনি এজন্য সরকার, দাতা সংস্থা এবং বেসরকারি সেবা সংস্থাসমূহের সমন্বিত কার্যক্রম ও জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আনোয়ারুল ইকবাল বলেন, "মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে সিটি করপোরেশন ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় মাতৃসদন কেন্দ্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রতিষ্ঠান রোগীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এ সেবার ধারাবাহিকতা রক্ষায় ইউএনএফপিএ তাদের সহায়তা আগামী ২০১০ সাল পর্যন্ত অব্যাহত রাখবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে.১৪২৬ঘ.