পাবনা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার ধোপাঘাটা গ্রামে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে র্যাব।
সকাল ১০টার দিকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে র্যাব-১২ এর কর্মকর্তা মেজর আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, তিনটি একনলা বন্দুক, তিনটি এলজি, দুটি রিভলবার এবং ছয়টি বোমা, ৩০ রাউন্ড গুলি ও ছয়টি গুলির খোসা।
নাশকতার জন্য চরমপন্থিরা এসব অস্ত্র মজুদ করেছিল বলে র্যাব ধারণা করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24