মেহেরপুর, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রোববার রাতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এক অপহরণ চক্রের ৬ জন সদস্যকে আটক করেছে।
আটককৃতরা হলো মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মো. আনোয়ারুল ইসলাম, উত্তর শালিকা গ্রামের মহাম্মদ আলী, গোপালপুর গ্রামের আব্দুস সালাম, টাংগার মাঠ গ্রামের মো. আবুল হোসেন, বেলতলা গ্রামের মো. বক্কার আলী এবং গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মো. উজির আলী।
মেহেরপুর সদর উপজেলার সেকেন্ড অফিসার এসআই শওকত আলী বলেন, এই অপহরণ চক্রটি মানুষকে অপহরণ করে জিম্মির মাধ্যমে অর্থ আদায় করছে। তাদের গোপন আস্তনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে তাদের সঙ্গে ভারতের পশ্চিম বাংলা রাজ্য নদীয়া জেলার করিমপুর থানার ভারতীয় ডাকাতের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি করেছে।
মেহেরপুর সীমান্তবতী গ্রামে র্যাব অভিযান চালিয়ে এক শত বোতল ফেন্সিডিল সহ একজন গ্রেপ্তার
সোমবার সকালে মেহেরপুর জেলার গাংনী উজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের গ্রামে র্যাব অভিযান চালিয়ে ১ শত বোতল ফেন্সিডিল সহ মো. আকরাম নামের (২৭) ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে।
র্যাব-৬ গাংনী অফিসের কর্মকর্তা ফ্লাইট লেপনেন্যান্ট মো. গ্যালিব জানান, ভারতের সীমান্তবতী খাসমহল গ্রামের একটি বাড়ি তল্লাশী করে একশত বোতল ফেন্সিডিলসহ আকরামকে আটক করা হয়েছে। তারা এই ফেন্সিডিল রাজধানী সহ বিভিন্ন জেলায় বাজারজাত করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/
bdnews24