২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা ত্রাণে টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না

বন্যার্তদের জন্য অর্থ সহায়তা করা হলে সেই টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা এম এ মতিন। উপদেষ্টা বলেছেন, "আর্ত মানবতার সেবায় যে কেউ এগিয়ে আসতে পারে। বন্যার্তদের সহযোগিতার জন্য কেউ এগিয়ে এলে তাকে স্বাগত জানাব। কালো টাকা আর সাদা টাকা বুঝি না। আর্ত মানবতার সেবা হলেই হল।" নৌ পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একটি উপস্থাপনা শেষে যোগাযোগ ও নৌপরিবহন উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন সোমবার সাংবাদিকদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2007, 08:31 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বন্যার্তদের জন্য অর্থ সহায়তা করা হলে সেই টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা এম এ মতিন। উপদেষ্টা বলেছেন, "আর্ত মানবতার সেবায় যে কেউ এগিয়ে আসতে পারে। বন্যার্তদের সহযোগিতার জন্য কেউ এগিয়ে এলে তাকে স্বাগত জানাব। কালো টাকা আর সাদা টাকা বুঝি না। আর্ত মানবতার সেবা হলেই হল।" নৌ পরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) একটি উপস্থাপনা শেষে যোগাযোগ ও নৌপরিবহন উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন সোমবার সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন,"সরকারের ত্রাণ তৎপরতায় আপাতত কোন সমস্যা নেই। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও অর্থ রয়েছে। তবে প্রয়োজন হলে দুর্নীতিবিরোধী অভিযানে উদ্ধার করা অবৈধ অর্থ সাহায্য হিসেবে বিতরণ করা হবে। এম এ মতিন জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার তৎপরতা তত্ত্বাবধানের জন্য উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। তাকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চাঁদপুর-এ চারটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা । বর্তমান সরকার যে জনপ্রিয়তা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল সে জনপ্রিয়তায় কোন ভাটা পরেছে কিনা-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন,"আমি কিছু জানি না। এ ব্যাপারে আপনারা (সাংবাদিকরা) জানেন।" উপদেষ্টারা মন্ত্রণালয়গুলো সুষ্ঠুভাবে চালানোর জন্য সাধারণ মানুষের কাছে থেকে পরামর্শ চেয়েছিলেন। সরকারের এ অবস্থানের সঙ্গে তিনি একমত কিনা-এ ব্যাপারে জানতে চাইলে মতিন বলেন,"আমার কোন পরামর্শের দরকার নেই। যে চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার ওপর রয়েছে তা ভালই চলছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর সচল করেছি, বাংলাদেশ বিমানের বেসরকারিকরণ করেছি। বর্তমান সরকার ছয় মাসে যা করেছে অতীতে কোন সরকার তা করতে পারেনি।" দুর্নীতিবিরোধী অভিযান অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে বলে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে সে ব্যাপারে উপদেষ্টা বলেন, "দুর্নীতি ও অর্থনীতিকে এক করা হচ্ছে, এটা ঠিক না। দুর্নীতি এ দেশকে পঙ্গু করে ফেলেছিল। আমরা দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে দেশকে পুনুরুদ্ধারের চেষ্টা চালাচ্ছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/আরজসএ/এসকে/১৪১৬ ঘ.