জয়পুরহাট, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাঁচবিবি উপজেলা সীমান্তে সোমবার ভোররাতে ভারতীয় সীমান্ত রক্ষীদের (বিএসএফ) গুলিতে মনছুর আলী (১৪) নামে বাংলাদেশী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে বিডিআর।
২৯ রাইফেলস ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম আজিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানান, হাটখোলা সীমান্তে বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে বাংলাদেশ সীমান্ত লক্ষ করে তিন রাউন্ড গুলি চালায়। তাতে গুলিবিদ্ধ হয়ে পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা সোনাতলা গ্রামের মনছুর ঘটনাস্থলেই মারা যায়।
মনছুরের লাশ এখনো নো-ম্যান্স ল্যান্ডে পড়ে রয়েছে বলে বিডিআর জানায়।
সীমান্তে উত্তেজনা প্রশমনে গত এক মাসে তিনবার পতাকা বৈঠক হলেও একই সময়ে সীমান্তে বিএসএফের গুলিতে এ নিয়ে তিন বাংলাদেশী নিহত হলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24