২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাবেক এমপি জ্যোতির বিরুদ্ধে আরেকটি মামলা

বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ নুর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে কলেজ শিক্ষকদের অর্থ আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। রোববার বগুড়ার 'খ' অঞ্চলের ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি) মামলাটি করেছেন শিবগঞ্জ এমএইচ ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সারোয়ার জাহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 07:51 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

বগুড়া, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ নুর আফরোজ বেগম জ্যোতির বিরুদ্ধে কলেজ শিক্ষকদের অর্থ আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। রোববার বগুড়ার 'খ' অঞ্চলের ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি) মামলাটি করেছেন শিবগঞ্জ এমএইচ ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সারোয়ার জাহান। মামলার বিবরণে জানা যায়, গত জোট সরকারের সময় জ্যোতি জেলা বিএনপি নেত্রী এবং মহিলা সাংসদ হওয়ার প্রভাব খাটিয়ে বিধিবহির্ভুতভাবে শিবগঞ্জ এমএইচ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হন। অভিযোগে আরও বলা হয়, শিক্ষকদের জন্য সরকারের টিউশন সাবসিডি প্রকল্পের লক্ষাধিক টাকা তিনি ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন। প্রসঙ্গত, গত ১ আগস্ট একই কলেজের প্রভাষক জিল্লুর রহমান অর্থ আত্মসাতের অভিযোগে নুর আফরোজ বেগম জ্যোতি ও সাবেক হুইপ রেজাউল বারী ডিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১৩৮ ঘ.