২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর পর আবার আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলা

বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা 'লিভ টু আপিল' শুনানির জন্য সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়েছে। মঙ্গলবার এর ওপর শুনানি হবে। আপিল বিভাগের সোমবারের কার্যতালিকার ৮১ নং ক্রমিকে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলগুলো অন্তর্ভুক্ত হয়েছে। রোববার বিকাল তিনটায় প্রকাশিত এ তালিকায় অবশ্য বলা হয়, পরদিন ৭ আগস্ট আপিলগুলোর শুনানি হবে। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের আপিল বিভাগের বেঞ্চ বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ রোববার বিকালে সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চারটি লিভ টু আপিল ও একটি জেল আপিল শুনানির জন্য আপিল বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে বিশেষ বেঞ্চ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা 'লিভ টু আপিল' শুনানির জন্য সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত হয়েছে। মঙ্গলবার এর ওপর শুনানি হবে। আপিল বিভাগের সোমবারের কার্যতালিকার ৮১ নং ক্রমিকে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলগুলো অন্তর্ভুক্ত হয়েছে। রোববার বিকাল তিনটায় প্রকাশিত এ তালিকায় অবশ্য বলা হয়, পরদিন ৭ আগস্ট আপিলগুলোর শুনানি হবে। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের আপিল বিভাগের বেঞ্চ বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি গ্রহণ করবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ রোববার বিকালে সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চারটি লিভ টু আপিল ও একটি জেল আপিল শুনানির জন্য আপিল বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে বিশেষ বেঞ্চ করা হয়েছে। তিনি আরও বলেন, আপিল শুনানির জন্য সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিয়োগের পাশাপাশি আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রের আইনজীবীও ঠিক করা হয়েছে। ২০০১ সালের ৩০ এপ্রিল বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ১২ আসামির মধ্যে কারাবন্দি চারজন