২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক উচ্চাভিলাষমুক্ত সেনা নেতৃত্বের ওপর জোর দিলেন রাষ্ট্রপতি

রাজনৈতিক উচ্চাভিলাষের ঊর্ধ্বে থাকা কর্মকর্তাদের সেনাবাহিনীর নেতৃত্বে নিয়ে আসার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। সেনাসদর নির্বাচন পর্ষদ এজন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে যোগ্য সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রোববার সেনাসদরে অনুষ্ঠিত সেনাসদর নির্বাচন পর্ষদ- ২০০৭ (১ম পর্ব) এর সভায় বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রপতি এ অভিমত দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 11:21 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক উচ্চাভিলাষের ঊর্ধ্বে থাকা কর্মকর্তাদের সেনাবাহিনীর নেতৃত্বে নিয়ে আসার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। সেনাসদর নির্বাচন পর্ষদ এজন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নিয়ে যোগ্য সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রোববার সেনাসদরে অনুষ্ঠিত সেনাসদর নির্বাচন পর্ষদ- ২০০৭ (১ম পর্ব) এর সভায় বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রপতি এ অভিমত দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। দেশপ্রেমিক সেনাবাহিনী জাতির ক্রান্তিলগ্নে সব সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্রের পূর্ণ বিকাশে সব সময় সরকারের পাশে দাঁড়াবে। কাজেই সেনাবাহিনীর নেতৃত্ব ন্যস্ত করতে হবে তাদেরই হাতে যারা কর্মক্ষম, সচেতন, বুদ্ধিমান, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও দেশ-জাতির প্রতি দায়বদ্ধ। সর্বোপরি তারা থাকবেন রাজনৈতিক উচ্চাভিলাষের ঊর্ধ্বে।" অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাংগীর আলম চৌধুরী, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. আমিনুল করিম, প্রতিরক্ষা সচিব কামরুল হাসানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাসদর নির্বাচন পর্ষদের উদ্দেশে ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, "আপনারা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে যোগ্যদের খুঁজে বের করবেন, যারা দক্ষ সেনাবাহিনী গড়ে তুলতে বিশেষ অবদান রাখবেন। তারা হবেন অধীনস্থদের প্রতি দায়িত্বশীল, ঊর্ধ্বতনদের প্রতি শ্রদ্ধাবান, সংযমী ও ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধতার প্রভাবমুক্ত।" রাষ্ট্রপতি মন্তব্য করেন, পর্ষদের বিবেচনা করা দক্ষ, যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নির্বাচনের ওপরই সেনাবাহিনীর গতিশীলতা নির্ভর করে। সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আখ্যা দিয়ে রাষ্ট্রপতি বলেন, "১১ জানুয়ারির ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর বলিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা দেশকে অরাজক পরিস্থিতি থেকে ফিরিয়ে এনেছে।" ইয়াজউদ্দিন আহম্মেদ আরও বলেন বর্তমান সরকার পরিচালিত দুর্নীতি ও গুরুতর অপরাধ দমন কার্যক্রমে সেনাবাহিনীর ভূমিকাও সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী সেনাবাহিনী গড়ে তুলতে সরকার এর আধুনিকায়ন ও স