ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজ যাত্রীদের টাকা জমা দেওয়ার সময়সীমা ৩০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।
রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির কারণে টাকা জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
এর আগে হজের টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৪ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে ১৯ ডিসেম্বর হজ হওয়ার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/১৭০৯ ঘ.
bdnews24