ঢাকা, আগস্ট ০৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেন "বাংলাদেশ এখন পানির নিচে। আমাদের এখন একটাই কাজ হবে বন্যা কবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা।''
দলমত নির্বিশেষে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন "জরুরি অবস্থা থাকলেও বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে রাজনীতিবিদদের কোনো বাধা নেই। বন্যার্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।"
শনিবার মানিকগঞ্জে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণে এসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া হেলিপ্যাডে এসে তিনি নামেন। এরপর বরংগাইল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরণ করেন। সেনাপ্রধান এখান থেকে ঘিওর উপজেলার জাবরা, পেচাঁর কান্দাসহ কয়েকটি এলাকায় গিয়ে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন।
পেচাঁর কান্দা এলাকায় ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি বলেন, ''এক শ্রেণীর লোক আছেন, যারা হোটেল সোনারগাঁওসহ বিভিন্ন জায়গায় বসে বন্যা সমস্যা নিয়ে চিন্তা করেন, বুদ্ধি-পরামর্শ দেন। তাদের উচিত এটা না করে একবার মাঠে নেমে আসা, দেখা বন্যার্তরা কত কষ্টে আছেন।''
দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় জেনারেল মইন উ আহমেদ বলেন, "সরকার ও সেনাবাহিনীর একার পক্ষে বন্যা মোকাবেলা সম্ভব নয়। এজন্য সমাজের বিত্তবান ও সামর্থদের এগিয়ে আসতে হবে।''
জরুরি অবস্থা চলছে বলে রাজনীতিবিদরা এগিয়ে আসতে পারছেন না
bdnews24