রাজশাহী, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পৌর বিএনপির সহসভাপতি জিয়াউল হক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কাকনহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমদ।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পৌরসভার শেরপাড়া জামে মসজিদের টিন আত্মসাৎ মামলার অন্যতম আসামি জিয়াউল হক দীর্ঘদিন পালিয়ে ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৭ ঘ.
bdnews24