ঝিনাইদহ, আগস্ট ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ঢালী নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গুলিতে নিহত হওয়ার পর বিএসএফ-এর সদস্যরা তার লাশ তাদের দখলে রেখেছে।
ঘটনার পর বাংলাদেশ রাইফেলস (বিডিআর) তাৎণিকভাবে এর প্রতিবাদ করেছে। নিহত ব্যবসায়ীর মৃতদেহ ফেরত পেতে বিএসএফ-এর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যার মধ্যে এ ব্যাপারে সাড়া পাওয়া যাবে বলে বিডিআরের স্থানীয় কমান্ডার লে. কর্ণেল বদরুল হুদা বিডিনিউজ টুয়েন্টিফোরকে জানিয়েছেন।
বিডিআর ও স্থানীয়রা জানান, আসাদুল ঢালী ভারতীয় সীমান্ত এলাকা থেকে গরু কিনে ফেরার পথে 'জিরো পয়েন্ট' থেকে ভারতের কয়েকশ গজ ভেতরে বিএসএফ-এর সদস্যরা তাকে চোরাচালানি সন্দেহে গুলি করে।
৩৫ বছর বয়স্ক ব্যবসায়ী আসাদুলের বাড়ী জলুলী সীমান্তসংলগ্ন মাটিলা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এসকে/ ১১২৪ ঘ.
bdnews24