ওয়াশিংটন, আগস্ট ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাসট্রাইট বলেছেন, বাংলাদেশে যে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা সফল হলে দেশের জনগণ লাভবান হবেন।
১আগস্ট ক্যাপিটল হিলে পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটিকে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেছেন। একইসঙ্গে তিনি ২০০৮ সালের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রশংসাও করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গ্যাসট্রাইট বলেন,"দুর্নীতি মোকাবিলা করতে সবসময়ই যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। সরকার সংস্কারের যেসব পদক্ষেপ নিয়েছে সরকারের ঐক্য, পক্ষপাতিত্বহীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা অব্যাহত রাখার জন্য তা প্রয়োজন। তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে অর্থনীতির ওপর দুর্নীতির যে বোঝা চেপে রয়েছে তা দূর করাও দরকার।"
বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন এ প্রশ্নের জবাবে গ্যাসট্রাইট বলেন যে রোডম্যাপের প্রতি অটল থাকার বিষয়ে সরকার তার সংকল্পের কথা প্রকাশ করেছে। তিনি আরো বলেন , তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা যদি ভালভাবে সম্পন্ন হয় তাহলে দেশের জনগণ লাভবান হবেন।
বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে মার্কিন মন্ত্রী বলেন, সা
bdnews24