২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবনের জায়গা অধিগ্রহণ করবে সরকার

সড়ক নির্মাণের জন্য সরকার র‌্যাংগস ভবনের জায়গা অধিগ্রহণ করে নেবে। বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন সাংবাদিকদের এ কথা জানান। গণপূর্ত উপদেষ্টা বলেন, আদালত র‌্যাংগস ভবনের ৬০ ফুট রেখে ওপরের বাকি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। বিমান চলাচল নীতিমালা ভঙ্গ করে ২২ তলা ভবনটি নির্মাণ করায় আদালত এ রায় দিয়েছে। পূর্ত মন্ত্রণালয়ে আলাপকালে উপদেষ্টা আরও বলেন, "র‌্যাংগস ভবন ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসেবে দাড়িয়ে ছিল। আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হলো আইনের উর্ধ্বে কেউ নয়।" শুক্রবার সকাল থেকেই র‌্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হবে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সড়ক নির্মাণের জন্য সরকার র‌্যাংগস ভবনের জায়গা অধিগ্রহণ করে নেবে। বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন সাংবাদিকদের এ কথা জানান। গণপূর্ত উপদেষ্টা বলেন, আদালত র‌্যাংগস ভবনের ৬০ ফুট রেখে ওপরের বাকি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। বিমান চলাচল নীতিমালা ভঙ্গ করে ২২ তলা ভবনটি নির্মাণ করায় আদালত এ রায় দিয়েছে। পূর্ত মন্ত্রণালয়ে আলাপকালে উপদেষ্টা আরও বলেন, "র‌্যাংগস ভবন ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসেবে দাড়িয়ে ছিল। আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হলো আইনের উর্ধ্বে কেউ নয়।" শুক্রবার সকাল থেকেই র‌্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হবে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। অবৈধভাবে র‌্যাংগস ভবন নির্মাণের কারণে বিজয় সরনীর পূর্বমুখী তেজগাঁও-মহাখালী পর্যন্ত সংযোগ সড়ক স