চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী থানা পুলিশ বুধবার রাতে পাঁচ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত দুটি কাটা বন্দুক ও একটি এলজি উদ্ধার করেছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সোয়া ১১ টার দিকে এগার মাইল এলাকায় নির্মাণাধীন মডেল হাউজিং এর গেটে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।
কোনো গ্র"প সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য এসব অস্ত্র সেখানে রাখতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এসএনডি/১৫৪৯ ঘ.
bdnews24