২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

রাজশাহীতে অস্ত্র মামলায় বেনজির নামের এক ব্যাক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 05:19 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

রাজশাহী, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে অস্ত্র মামলায় বেনজির নামের এক ব্যাক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হক এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, নগরীর হোসেনীগঞ্জ বেতপট্টির বাড়ি থেকে র‌্যাব গত ১ মে বেনজিরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় বেনজিরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অস্ত্র মামলাটি দায়ের করা হয়। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি নুরুল ইসলাম। বাদিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মুন্না সাহা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৫ ঘ.