২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ১৭ আগস্ট মামলার অভিযোগ গঠন

২০০৫ সালের দেশব্যাপী জেএমবির বোমা হামলার ঘটনায় গোপালগঞ্জে দায়ের করা মামলার অভিযোগ গঠন হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ মো. মুশিদ আলমের আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 01:41 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

গোপালগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের দেশব্যাপী জেএমবির বোমা হামলার ঘটনায় গোপালগঞ্জে দায়ের করা মামলার অভিযোগ গঠন হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ মো. মুশিদ আলমের আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়। অভিযুক্তরা হলেন, মিলন খান, হাসান আলী মোল্লা, জিল্লুর রহমান, আবু তালেব, জিয়াউর রহমান, রাকিব হাসান, গিয়াস উদ্দিন, বোরহান উদ্দিন, মো. আনিসুল ইসলাম ও মো. আনিসুজ্জামান। অভিযোগ গঠনের সময় আদালতে আট আসামী উপস্থিত ছিলেন। গিয়াস উদ্দিন ও বোরহান উদ্দিন পলাতক রয়েছেন। আগামী ২২ আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা করেছে আদালত। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মতো গোপালগঞ্জ জেলা শহরের ছয়টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪১ ঘ.