চাঁদপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কচুয়া উপজেলা থেকে আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
তার কাছ থেকে দুইটি দেশি পিস্তল, একটি পাইপগানসহ ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি জানান, হামিদকে কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের শংকুরপুর গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। হামিদকে কচুয়া থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
হামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪৪ ঘ.
bdnews24