পাবনা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামে হযরত আলী নামে এক তাঁত কারখানা মালিককে জবাই করে হত্যা করা হয়েছে।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শাফি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে নতুনপাড়া গ্রামের শামসুল আলম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হযরত আলীকে হত্যা করে।
পুলিশ শামসুলকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৭ ঘ.
bdnews24