ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যে কোন অপরাধ এবং দুর্নীতি বিষয়ক মামলা রাষ্ট্রপক্ষের। এ কারণে শেখ হাসিনাকে চাঁদাবাজির মামলায় জামিনদান এবং এ মামলাটি জরুরি ক্ষমতা আইনের অন্তর্ভূক্ত না করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার।
বুধবার গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি রাষ্ট্রপক্ষের। এ কারণেই এই মামলার দায়িত্বভারও রাষ্ট্রের।
মইনুল হোসেন আরও বলেন, প্রচলিত আইনের বিধি অনুযায়ী রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে ১২৪৭ ঘ.
bdnews24