পটুয়াখালী, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পটুয়াখালীতে এক ট্রাক জাটকা ইলিশ আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে পাচারকালে শহরের ব্রিজের টোল এলাকায় অভিযান চালিয়ে ঐ বিপুল পরিমাণ জাটকা ইলিশ আটক করা হয়।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক মনির জানান, ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত পটুয়াখালী ব্রিজ এলাকায় অভিযান চলে। এ সময় বেশ ক'টি ট্রাকে তল্লাশি চালানো হয়। জাটকা বোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটক মাছগুলো প্রশাসনের উদ্যোগে বাজারে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে ১৪৩০ ঘ.
bdnews24