২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, ১২ ঘণ্টা চলাচল বন্ধ

জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের কাছে খুলনা থেকে ঈশ্বরদীগামী জ্বালানি তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা খুলনা অঞ্চলের সঙ্গে রাজশাহী অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 07:54 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

চুয়াডাঙ্গা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের কাছে খুলনা থেকে ঈশ্বরদীগামী জ্বালানি তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা খুলনা অঞ্চলের সঙ্গে রাজশাহী অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শেষ করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানান চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার গোলাম রহমান। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চলাচলনন্ধ থাকায় খুলনা থেকে গোয়ালন্দগামী নকশী কাঁথা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। এছাড়া অন্য ট্রেনগুলোর যাত্রা বিলম্বিত হয় বলে ওই রেল কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৬ ঘ.