২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী, যুব ও শিশু বিষয়ক সার্ক কমিটির বৈঠক শুরু

নারী, যুব ও শিশু বিষয়ক সার্ক টেকনিক্যাল কমিটির দ্বিতীয় বৈঠক সোমবার ঢাকায় শুরু হয়েছে। সোমবার সকালে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা দুই দিনের এই বৈঠকের উদ্বোধন করেন। আফগানিস্তানসহ সার্কের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 05:03 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারী, যুব ও শিশু বিষয়ক সার্ক টেকনিক্যাল কমিটির দ্বিতীয় বৈঠক সোমবার ঢাকায় শুরু হয়েছে। সোমবার সকালে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা দুই দিনের এই বৈঠকের উদ্বোধন করেন। আফগানিস্তানসহ সার্কের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের সভাপতিত্বে এই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সচিব রোকেয়া সুলতানা বলেন, দেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে বাংলাদেশ এই বৈঠকের আয়োজন করতে পেরেছে এটা খুবই আনন্দের বিষয়। ভবিষ্যতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজকে এ ব্যাপারে আরো বেশি সম্পৃক্ত হওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। দুই দিনের ঢাকা বৈঠকে নারী ও শিশু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আঞ্চলিক প্রকল্প নির্ধারণ করা হবে। এছাড়া ২০০১ থেকে ২০১০ পর্যন্ত সার্কের শিশু অধিকার দশক উপলক্ষ্যে নেওয়া বিভিন্ন লক্ষ্যমাত্রার ব্যাপারে সদস্য দেশগুলোর অগ্রগতিও পর্যালোচনা করবে টেকনিক্যাল কমিটি। বৈঠকের প্রথম দিন সার্ক ও জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের (ইউনিফেম) যৌথ উদ্যেগে প্রকাশিত 'জেন্ডার ইনিশিয়েটিভ ইন সার্ক: এ প্রিমিয়ার' এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুশফেকা ইকফাত। সার্ক সচিবালয়ের পরিচালক বিনয় কত্রা ও ইউনিফেমের অভিবাসন বিষয়ক আঞ্চলিক কার্যক্রম ব্যবস্থাপক শারু যোশি শ্রেষ্ঠা অনুষ্ঠানে বক্তৃতা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/২২৫২ ঘ.