২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ডায়রিয়া আক্রান্তদের জন্য চিকিৎসা কেন্দ্র খুলেছে সেনাবাহিনী

জেলা শহরে ডায়রিয়ার প্রকোপ বাড়ার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী চিকিৎসা কেন্দ্র খুলেছে। সোমবার সেনাবাহিনীর যশোর অঞ্চলের পক্ষ থেকে জেলা পরিষদের ডাক-বাংলোর সামনে ওই চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঝিনাইদহ, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা শহরে ডায়রিয়ার প্রকোপ বাড়ার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী চিকিৎসা কেন্দ্র খুলেছে। সোমবার সেনাবাহিনীর যশোর অঞ্চলের পক্ষ থেকে জেলা পরিষদের ডাক-বাংলোর সামনে ওই চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। ঝিনাইদহ সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর কাওনাইন জায়গীরদার সাংবাদিকদের জানান, সোমবার থেকে ডায়রিয়ার প্রকোপ কমে গেছে। তবে রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবাদান অব্যাহত থাকবে। জেলা সিভিল সার্জন ডা. শামসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "গত ২৪ ঘণ্টায় ২০০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত দুই দিনে দুজন মারা গেলেও সোমবার নতুন করে কেউ মারা যায়নি।" গত বুধবার থেকে শহরের ব্যাপারীপাড়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়ে। শনি ও রোববার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মিলন ও রহিম নামে দুই শিশু মারা যায়। সোমবার পৌরসভার পক্ষ থেকে ব্যাপারীপাড়ায় এক হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১০২ ঘ.