বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদী থেকে সোমবার এক অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল ৪ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ মর্গ পাঠায়।"
তিনি আরও বলেন, "লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া চেহারাও বিকৃত হয়ে পড়েছে।"
বড়জালিয়া ইউপি চেয়ারম্যান হাওয়া নূর চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরের দিকে মেঘনা নদীতে যুবকের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশে খবর দিই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৮০৭ ঘ.
bdnews24