২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বাড়ছে, বাঁধ ভাঙছে, খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি

দেশের বেশিরভাগ নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের অনেক স্থানে বাঁধ ভেঙ্গে গেছে। অনেক স্থানে বাঁধ ভাঙ্গার আশঙ্কায় আতঙ্কে রয়েছে লোকজন। বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার জানিয়েছে, ১৮টি পয়েন্টে ১১টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘণ্টায় অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমকির মুখে রয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন। পদ্মায় অনবরত ভাঙনে চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের কয়েকশ ঘরবাড়ি ও দোকানপাট পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 05:17 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বেশিরভাগ নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের অনেক স্থানে বাঁধ ভেঙ্গে গেছে। অনেক স্থানে বাঁধ ভাঙ্গার আশঙ্কায় আতঙ্কে রয়েছে লোকজন। বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র সোমবার জানিয়েছে, ১৮টি পয়েন্টে ১১টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘণ্টায় অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো হুমকির মুখে রয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন। পদ্মায় অনবরত ভাঙনে চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরের কয়েকশ ঘরবাড়ি ও দোকানপাট পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। এসব অঞ্চলের বানভাসি মানুষ সহায়-সম্বল হারিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছেন। সড়ক তলিয়ে এবং সেতু ধসে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থাও ব্যহত হচ্ছে। এ অবস্থায় উপদ্রুত এলাকায় বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সহায়তার কাজ চালিয়ে যাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে সোমবার বলা হয়, কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি অনেকটা কমে এখন বিপদ সীমার নিচে রয়েছে। নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি যথাক্রমে বিপদ সীমার ৬১ ও ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ ছাড়া যমুনার বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে পানি যথাক্রমে ৮৪, ৯৯ ও ৮৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বইছে বিপদ সীমার ১০৫ ও ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে। সিলেটের সুরমা নদীর পানি তিনটি পয়েন্টে বিপদ সীমার ওপরে রয়েছে। এগুলো হলো, কানাইঘাট পয়েন্টে ১১১ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ২৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ৬১ সেন্টিমিটার। এ ছাড়া কুশিয়ারা নদীর পানি অমলসীদ ও শেওলা পয়েন্টে বিপদ সীমার ৩ ও ১৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। দূর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি ১৮০ সেন্টিমিটার, কংস নদীর পানি জারিয়াজানজেল পয়েন্টে ১৭৭ সেন্টিমিটার, মেঘনার ভৈরব পয়েন্টে ১৪ সেন্টিমিটার এবং কুমিল্লা পয়েন্টে গোমতী নদীর পানি বিপদ সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ধীরাজ মালাকার সাংবাদিকদের জানান, দেশের ২১ জেলার ৬৭টি উপজেলার ৬৭ হাজার ২০১টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা কবলিতদের সহায়তায় সরকার ইতোমধ্যে দুই কোটি ৫০ লাখ টাকা সাধারণ ত্রাণ (জিআর), এক কোটি টাকার গৃহনির্মাণ মঞ্জুরি এবং ১০ হাজার টন চাল বরাদ্দ করেছে বলে জানান তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলারও সিদ্ধান্ত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর