ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে এ পর্যন্ত ২১ জেলার ৬৭টি উপজেলা বন্যা কবলিত হয়েছে বলে সরকার জানিয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ধীরাজ মালাকার একথা জানিয়ে বলেছেন, এসব এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৬৭ হাজার ২০১টি।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য সচিব সাংবাদিকদের এ কথা জানান।
সচিব বলেন, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ফেনী, শেরপুর, জামালপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাগুড়া, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্ল
bdnews24