২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে গৃহবধূ নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানমান্দাইল বিলে শনিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে একটি ডিঙি নৌকা ডুবে নয়ন তারা (৩২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানমান্দাইল বিলে শনিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে একটি ডিঙি নৌকা ডুবে নয়ন তারা (৩২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তবে নয়নতারার দুই ছেলে ও এক মেয়েকে এলাকাবাসী উদ্ধার করে আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মনিরন্দ ইউনিয়ন পরিষদের মেম্বার হুমায়ন কবির জানান, প্রবাসী আবদুল জলিলের স্ত্রী নয়নতারা ডিঙি নৌকায় বাপের বাড়ি কসবার নয়নপুর যাওয়ার পথে ঝড়ে নৌকাটি ডুবে যায়। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় নয়নতারার সন্ধান চলছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২১৪ ঘ.