২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জনের মাধ্যমেই দূর্নীতি কমানো সম্ভব : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, কেবল আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই দূর্নীতির বর্তমান অবস্থা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দূর্নীতি ও দূর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করার মাধ্যমেই দূর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। এজন্য সমাজ ও মানুষকে ন্যায়নীতি ও নৈতিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাসিক 'লিগ্যাল এইড' পত্রিকা আয়োজিত 'দূর্নীতিমূক্ত সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসনের ভূমিকা' শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ)--প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, কেবল আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেই দূর্নীতির বর্তমান অবস্থা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দূর্নীতি ও দূর্নীতিবাজদের সামাজিকভাবে বর্জন করার মাধ্যমেই দূর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। এজন্য সমাজ ও মানুষকে ন্যায়নীতি ও নৈতিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মাসিক 'লিগ্যাল এইড' পত্রিকা আয়োজিত 'দূর্নীতিমূক্ত সমাজ প্রতিষ্ঠায় আইনের শাসনের ভূমিকা' শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি একথা বলেন। 'লিগ্যাল এইড' সম্পাদক অ্যাডভোকেট খাজা গোলাম মোরশেদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন, বিচারপতি হাবিবুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, জাপানের রাষ্ট্রদূত মাসাইকু ইনুই, মার্কিন দূতাবাসের আবাসিক আইন উপদেষ্টা ন্যান্সি ল্যাঙ্গস্টন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘুষ গ্রহনের অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে অপসারিত বিচারপতি সৈয়দ শাহীদুর রহমান। প্রধান বিচারপতি বলেন, দূর্নীতিবাজদের শা