২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট

শেখ হাসিনার গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট আবেদন করবে আওয়ামী লীগ। বিশেষজ্ঞ আইনজীবীরা এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন । চাঁদাবাজির মামলায় প্রায় দু'সপ্তাহ ধরে বিশেষ কারাগারে আটক আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে রিট আবেদন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। শনিবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় দলীয় আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর অ্যাডভোকেট সাহারা খাতুন হাইকোর্টে রিট আবেদন দায়েরের কথা সাংবাদিকদের জানান। সাহারা খাতুন বলেন, '' সকালে সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সেদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে তার মামলাগুলো জরুরি বিধিমালার আওতায় আনা হয়। এটা হতে পারে না। শেখ হাসিনা বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমরা ওই মামলাগুলো চ্যালেঞ্জ করেই রোববার উচ্চ আদালতে রিট করব।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:01 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট আবেদন করবে আওয়ামী লীগ। বিশেষজ্ঞ আইনজীবীরা এ ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন । চাঁদাবাজির মামলায় প্রায় দু'সপ্তাহ ধরে বিশেষ কারাগারে আটক আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষে রিট আবেদন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। শনিবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় দলীয় আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর অ্যাডভোকেট সাহারা খাতুন হাইকোর্টে রিট আবেদন দায়েরের কথা সাংবাদিকদের জানান। সাহারা খাতুন বলেন, '' সকালে সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সেদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে তার মামলাগুলো জরুরি বিধিমালার আওতায় আনা হয়। এটা হতে পারে না। শেখ হাসিনা বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমরা ওই মামলাগুলো চ্যালেঞ্জ করেই রোববার উচ্চ আদালতে রিট করব।'' তিনি জানান, ব্যারিস্টার রফিকুল হকসহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে আদালতে থাকবেন। অ্যাডভোকেট সাহারা খাতুন জানান, শনিবার বিশেষ কারাগার থেকে শেখ হাসিনার স্বাক্ষর করা ওকালতনামা কারা কর্তৃপক্ষ দলের আইনজীবীদের হাতে দিয়েছে। ব্যারিস্টার তৌফিক নাওয়াজ শনিবার বিশেষ কারাগারে দেখা করতে গেলে সেখানে রিট আবেদনের জন্য প্রয়োজনীয় সই করা ওকালত নামা তার কাছে দেওয়া হয়। প্রসঙ্গত, যৌথ বাহিনী গত ১৬ জুলাই সকালে শেখ হাসিনাকে ধানমন্ডির সুধা সদন থেকে আটক করে মহানগর মূখ্য হাকিম আদালতে তোলে। তাকে গত ১৩ জুন দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাঁকে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ১৩ জুন ইস্ট কোষ্ট ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচোলক আজম জাহাঙ্গীর চৌধুরী গুলশান থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আত্মীয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ২ কোটি ৯৯ লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেন। গত ২৪ জুলাই ওই মামলার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়। মামলার এজাহারে হাসিনার ছোট বোন শেখ রেহানার নাম না থাকলেও শেখ সেলিমের 'জেরার সময় উল্লেখ হওয়ায়' অভিযোগপত্রে তার নামও অর্ন্তভূক্ত করা হয়। আওয়ামী লীগের একাধিক আইনজীবী মনে করেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। তারা জোর দিয়ে বলেছেন, ৮ বছর আগের ঘটনায় বর্তমান জরুরী বিধিমালার আওতায় মামলা দায়ের করা যেতে পারে না। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শেখ হাসিনার আটকের পর থেকে বলে আসছেন যে, তারা আইনী লড়াইয়ের মাধ্যমে নেত্রীকে মুক্ত করে আনবেন। তবে হাসিনা সুবিচার পাবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন জিল্লুর। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে তিনটি চাঁদাবাজি মামলা ও পল্টনের ২৮ অক্টোবরের সংঘর্ষের ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/এসএম/এএল/এসকে ২০৫১ ঘ.