২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

সিলেটের গোয়াইনঘাটে তাহির আলী হত্যা মামলার রায়ে সন্তু মিয়া নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিনয় কুমার মজুমদার বৃহস্পতিবার এই রায় দেন। আসামি সন্তু মিয়া পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 05:06 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাটে তাহির আলী হত্যা মামলার রায়ে সন্তু মিয়া নামের এক ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিনয় কুমার মজুমদার বৃহস্পতিবার এই রায় দেন। আসামি সন্তু মিয়া পলাতক রয়েছেন। মামলার বিবরনে জানা যায়, ১৯৯৬ সালের ১৭ সেপ্টেম্বর বেলা ১টায় গোয়াইনঘাট উপজেলার তুরুভাগ গ্রামের তাহির আলীকে (৩৫) প্রতিপক্ষের লোকজন হত্যা করে। ওই ঘটনায় একটি মামলা হলে পুলিশ সন্তু মিয়াসহ ছয় জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত মামলার রায় ঘোষণা করেন। মামলার দুই আসামি মারা যাওয়ায় ও তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী শাহ আলম মহিউদ্দিন। আসামিপক্ষে ছিলেন মো. লুৎফুর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩০৪ ঘ.