বরিশাল, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবীতে আগৈলঝাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে নেতা কর্মীরা মিছিল করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ১৫-২০ জন নেতাকর্মী ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বড় রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশের বাঁধার মুখে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
তবে ক্যাম্পাসে মিছিলের কথা অস্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলামুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে ৪-৫ জন বহিরাগত যুবক ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় ক্যাম্পাসে থাকা পাঁচ জন পুলিশ তাদেরকে বাধা দিলে তারা দৌড়ে ক্যাম্পাস ছেড়ে চলে যায়।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মো.হেমায়েত উদ্দিনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১৮ ঘ.
bdnews24