ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) রাজধানীর জলাবদ্ধতা দূর করতে সরকারের কাছে প্রাকৃতিক খালগুলো দখলমুক্ত করার সুপারিশ করেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাল সংস্কার বিষয়ে পবা-র পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়। সংস্থার অন্য চারটি সুপারিশ হচ্ছে: নগরীর খালগুলোতে পানির স্বচ্ছন্দ প্রবাহের জন্য প্রয়োজনীয় জমি হুকুম দখল, খালগুলোর পুনঃখনন ও নতুন খাল তৈরি, খাল ও কালভার্টগুলোকে জঞ্জালমুক্ত করা এবং ম্যানহোল ও ড্রেনেজ ব্যবস্থায় ময়লা-আবর্জনা ফেলা বন্ধের ব্যবস্থা করা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এসকে ২০১৫ ঘ.
bdnews24