২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিউএফএল) জেটিতে বাংলার কল্লোল নামে একটি জাহাজ থেকে পড়ে মোহাম্মদ সোহেল নামে এক শ্রমিক বুধবার মারা গেছেন। নিখোঁজ রয়েছেন নিজাম নামে অপর এক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় (সিউএফএল) জেটিতে বাংলার কল্লোল নামে একটি জাহাজ থেকে পড়ে মোহাম্মদ সোহেল নামে এক শ্রমিক বুধবার মারা গেছেন। নিখোঁজ রয়েছেন নিজাম নামে অপর এক শ্রমিক। চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সকাল সোয়া ১১টার দিকে ইস্টিম অ্যান্ড ডিজেল কোম্পানির ওই দুই শ্রমিক বাংলার কল্লোলের মূল ডেকের বাইরের পাশে কাজ করতে গিয়ে নদীতে পড়ে যায়। পরে সোহেলের লাশ উদ্ধার করা হয়। নিজামের সন্ধানে উদ্ধারকারী টাগবোট কাণ্ডারী নাইন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। নিজাম ও সোহেল দুজনের বাড়িই পতেঙ্গার লালদিয়ার চরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/আরএ/এমআই/১৬৪৩ ঘ.