২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি চেয়ে মিছিল, সিলেটে দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

কানাইঘাটে শেখ হাসিনার মুক্তির দাবিতে মিছিল করায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, হামজা হেলাল (২০) ও মিনহাজ আহমদ (২০)। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৮টায় থানা সদর থেকে ১৮ কি.মি দূরে গাছবাড়ি বাজারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা শেখ হাসিনার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। রাতেই কানাইঘাট থানা পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা মিছিলে অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

সিলেট, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কানাইঘাটে শেখ হাসিনার মুক্তির দাবিতে মিছিল করায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, হামজা হেলাল (২০) ও মিনহাজ আহমদ (২০)। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ৮টায় থানা সদর থেকে ১৮ কি.মি দূরে গাছবাড়ি বাজারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা শেখ হাসিনার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। রাতেই কানাইঘাট থানা পুলিশ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা মিছিলে অংশ নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি আইন ভঙ্গের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/১৬২৭ ঘ.