২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জিয়া পরিষদ নেতা আটক

ভোলার চরফ্যাশন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও চরফ্যাশন কলেজের প্রভাষক রেজাউল করিমকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশন কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ভোলা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও চরফ্যাশন কলেজের প্রভাষক রেজাউল করিমকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশন কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। চরফ্যাশন নৌ-কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল হক জানান, রেজাউল করিমের বিরুদ্ধে ভূমি দস্যুতাসহ বিভিন্ন অভিযোগ আছে। তিনি চরফ্যাশনে 'ভূমিমন্ত্রী' হিসাবে পরিচিত ছিলেন। চরফ্যাশন নৌ-কন্টিনজেন্ট কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬২৬ ঘ.