চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ সড়কের বারঘরিয়ায় বুধবার সকালে ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত হোদা আলী (৩০) সদর উপজেলার কালিনগর গ্রামের আরশাদ আলীর ছেলে এবং শহরের ক্লাব সুপার মার্কেটের মেসার্স জনী ক্লথ স্টোরের মালিক।
এ ঘটনার প্রতিবাদে ক্লাব সুপার মার্কেটের সব দোকান সকাল থেকে বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সদর থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে হোদা তার কালিনগরের গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেলযোগে দোকান আসার সময় সোনা মসজিদগামী একটি ট্রাক তার মোটর সাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই হোদা নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৯ ঘ.
bdnews24