২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে র‌্যাবের অভিযানে দুই জন গ্রেপ্তার

নগরীতে একটি রক্ত বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৩ ব্যাগ ভেজাল রক্ত ও সরঞ্জামাদি উদ্ধার করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রতিষ্ঠানের এক কর্মচারীকে। সোমবার রাতে ম্যাজিস্ট্রেট আবু নাসেরের নেতৃত্বে পাঠানটুলা এলাকায় র‌্যাব ওই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেনকে মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর সাংবাদিকদের জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

সিলেট, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীতে একটি রক্ত বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৩ ব্যাগ ভেজাল রক্ত ও সরঞ্জামাদি উদ্ধার করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রতিষ্ঠানের এক কর্মচারীকে। সোমবার রাতে ম্যাজিস্ট্রেট আবু নাসেরের নেতৃত্বে পাঠানটুলা এলাকায় র‌্যাব ওই অভিযান চালায়। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেনকে মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর সাংবাদিকদের জানান। তবে অভিযানের সময় পাঠানটুলা এলাকার হাজি রহমত খান বিপণিবিতানের দ্বিতীয় তলায় 'দি সিলেট ব্লাড ট্রান্সকিউশন' নামের ওই প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন আল আমিন। এদিকে দুর্নীতি দমন কমিশনের পরিদর্শক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ওই রাতেই নগরীর হাউজিং এস্টেট থেকে জিল্লুর রহমান জুয়েল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.