ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তিন হাজার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে মঙ্গলবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের একটি রেকর্ড হয়েছে বলে দাবী করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী । এর আগে ২০০৬ সালে সর্বোচ্চ তিন হাজার ৮২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
মঙ্গলবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে তপন চৌধুরী এ তথ্য জানান।
অচিরেই বিদ্যুতের এই উৎপাদন চার হাজার মেগাওয়াটে উন্নিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও জানান, রক্ষণাবেক্ষণ শেষে ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র থেকে ইতোমধ্যে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত পানি থাকায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রেও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/আরএ/
bdnews24